জবাইয়ের পর গাভীর পেটে মিলল মৃত বাছুর, ঝোপে ফেলে বিক্রি হচ্ছিল মাংস

পরে জামালগঞ্জ বাজারের ব্যবসায়ী ও রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর ইসলাম ছোয়াতের ব্যবসাপ্রতিষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও নেতারা বসে বিষয়টি নিয়ে আলোচনা করেন।
আমিনুর ইসলাম বলেন, গাভী জবাইয়ের পর পেট থেকে মৃত বাছুর বের হলে কসাই সেটি গোপনে ফেলে রেখে মাংস বিক্রি করছিলেন। বিষয়টি জানাজানি হলে বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়ভাবে বিষয়টি সমাধান করা হয়েছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, এ বিষয়ে থানা-পুলিশকে কেউ কিছু জানাননি। তাই ঘটনাটি সম্পর্কে তাঁর জানা নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উর রহমান বলেন, ঘটনাটি জানার পর সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এর মধ্যে বিএনপি নেতা আমিনুর ইসলাম আমাকে স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগের কথা জানান। ওই কসাইকে দুই মাস জামালগঞ্জ বাজারে মাংস বিক্রি করতে দেওয়া হবে না বলে আমাকে জানানো হয়েছে। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো গরু জবাই করতে দেওয়া হবে না বলেও স্থানীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে।

