বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর অসুস্থ, ওসি বললেন ‘খিঁচুনির রোগী’

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পিএম
ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর অসুস্থ, ওসি বললেন ‘খিঁচুনির রোগী’

শাহরুখ রাজা চৌধুরীর অভিযোগ, তার ছেলে জামিনে থাকা সত্ত্বেও বাসা থেকে ধরে নিয়ে যাওয়ার প্রায় দুই ঘণ্টার মধ্যে অসুস্থ অবস্থায় হাসপাতালে পড়ে ছিলেন। তার দাবি, ছেলে রাজনীতির সঙ্গে জড়িত নন। এ বছর সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষা দিয়েছেন তিনি। এর আগে একটি মামলায় আটক অবস্থায় কারাগার থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন বলেও জানান তার বাবা।

নির্যাতনের অভিযোগ অস্বীকার পুলিশের

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, শাহনেওয়াজ চৌধুরীর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এসব মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, সে দুর্বল ও আগে থেকেই খিঁচুনির রোগী ছিল। থানাহাজতে দাঁড়ানো অবস্থায় পড়ে যায়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তাকে কোনো নির্যাতন করা হয়নি।

ওসি আরও দাবি করেন, থানার সিসিটিভি ক্যামেরার ফুটেজে শাহনেওয়াজের থানায় আসা এবং পড়ে যাওয়ার ঘটনার দৃশ্য রয়েছে। তার ভাষ্য, বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়লে শাহনেওয়াজকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে পরিবার তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা করাচ্ছে বলে জানান তিনি।

গ্রেপ্তারের আগের ভিডিও ছড়িয়ে পড়েছে

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বাসা থেকে গ্রেপ্তারের আগে শাহনেওয়াজ পুলিশ সদস্যদের বলছেন, ‘স্যার, আমি কয়েক দিন পর আত্মসমর্পণ করব।’ জবাবে এক পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, ‘বোকা ছেলের মতো কথা বলো। দুদিন পরে তুমি পাশ করলে আমরা মিষ্টি খাওয়াব, সমস্যা নাই।’

শাহনেওয়াজ নিজের ক্যারিয়ার নষ্ট হওয়ার আশঙ্কার কথা বললে ওই পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, ‘ক্যারিয়ার তো এমনিতেই নাই। ক্যারিয়ার তো শেষ হয়ে গেছে।’

এদিকে শাহনেওয়াজের ছোট ভাই ফাহিম রাজা সামাজিক যোগাযোগমাধ্যমে ওসিকে গালিগালাজ ও হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওসি রতন শেখ বলেন, এমন ঘটনা ঘটে থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...