বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

সাতক্ষীরায় উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীতে ৬ গুণীজনকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ১১:০৭ পিএম
সাতক্ষীরায় উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীতে ৬ গুণীজনকে সংবর্ধনা

মুক্তিযুদ্ধ, চিকিৎসাসেবা ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাতক্ষীরায় ছয় গুণীজনকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদ। সংগঠনটির ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় সাতক্ষীরা শহরের শহীদ নাজমুল সরণির ম্যানগ্রোভ সভাঘরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় ছয় গুণীজনকে। তারা হলেন বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তফা নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মোসলেম, চিকিৎসক ডা. মো. এবাদুল্লাহ, বরেণ্য সংগীতশিল্পী আবু আফ্ফান রোজবাবু এবং সংগীতশিল্পী চৈতালি মুখার্জী।

সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ মহান মুক্তিযুদ্ধে সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তফা নুরুল আলম ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মোসলেম মুক্তিযুদ্ধের সময় সম্মুখযুদ্ধে অংশ নেন।

চিকিৎসাসেবায় অবদানের স্বীকৃতি পেয়েছেন ডা. মো. এবাদুল্লাহ। কর্মজীবনের শেষ পর্যায়ে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালের সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন। অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে স্বল্পমূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি সামর্থ্যহীন রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়ায় এলাকায় তিনি ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিতি পান।

অন্যদিকে, বরেণ্য সংগীতশিল্পী আবু আফ্ফান রোজবাবু টেলিভিশন ও বেতারের উচ্চমানের শিল্পী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশিষ্ট সংগীতশিল্পী চৈতালি মুখার্জীও জাতীয় পর্যায়ের শিল্পী হিসেবে পরিচিতি অর্জন করেছেন। সংগীতচর্চা ও পরিবেশনার মধ্য দিয়ে দুজনই সাতক্ষীরার সাংস্কৃতিক অঙ্গনে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন।

অনুষ্ঠানের শুরুতে সভাপতি, সংবর্ধিত গুণীজন, উপদেষ্টা ও সাধারণ সম্পাদককে মঞ্চে আসন গ্রহণের আহ্বান জানানো হয়। এরপর সংগঠনের সংগীতবিষয়ক সম্পাদক বিউটি চক্রবর্তীর নেতৃত্বে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন উদীচী সাতক্ষীরা জেলা সংসদের উপদেষ্টা ও শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদ, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ড. আক্তারুজ্জামান, উদীচী সাতক্ষীরার সাবেক সভাপতি ও আবৃত্তিশিল্পী মনিরুজ্জামান ছট্টু, সহসভাপতি কমরেড আবুল হোসেন, উন্নয়নকর্মী মাধব দত্ত, সাহিত্য সংস্কৃতি সংস্থার খুলনা বিভাগীয় সভাপতি এস এম আয়ুব আলী এবং কবি কিশোরী মোহন দাশসহ অন্যরা।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...