বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিকরণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানা
বিজ্ঞাপন

চট্টগ্রামের আনোয়ারা: উপকূলে বাঁধ দৃশ্যমান ঝড়ে ক্ষতির শঙ্কা দূর

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০৪:০৬ এএম
চট্টগ্রামের আনোয়ারা: উপকূলে বাঁধ দৃশ্যমান ঝড়ে ক্ষতির শঙ্কা দূর

রায়পুরে ইউনিয়নের ছিবাতলী ঘাট এলাকার বাসিন্দা মো. জাহিদুল আলম বলেন, ‘আমাদের দীর্ঘদিনের স্বপ্নের বেড়িবাঁধ হচ্ছে। এখন ঘরবাড়ি বিলীনের ভয় নেই। নির্মিত বেড়িবাঁধ এখন পর্যটক আর্কষণের রূপ নিচ্ছে।’

জুঁইদন্ডী ইউনিয়নের বাসিন্দা সালাউদ্দিন জাহেদ বলেন, ‘আমাদের জুঁইদন্ডী ইউনিয়ন দীর্ঘদিন ধরেই নদীভাঙন ও প্লাবনের শিকার। টেকসই বাঁধ নির্মাণের ফলে উপকূলে ভাঙনের ঝুঁকি কমে এসেছে। মানুষজন আর ঘরবাড়ি হারানোর আতঙ্কে থাকবে না। বাঁধটি মজবুত ও দীর্ঘস্থায়ীভাবে নির্মিত হলে আগামী কয়েক দশক প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সক্ষম হবে বলে আশা করছি।’

চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের আনোয়ারার দায়িত্বে থাকা উপবিভাগীয় প্রকৌশলী বর্ণ হক বলেন, রায়পুরে নির্ধারিত সময়ের আগেই এক কিলোমিটার টেকসই বেড়িবাঁধ নির্মাণ সম্পন্ন করা সম্ভব হয়েছে। অবশিষ্ট কাজও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। প্রকল্পের নির্ধারিত মেয়াদ অনুযায়ী, ২০২৭ সালের জুনের মধ্যেই সব কাজ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্টরা কাজ করছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...