বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে ২ যুবক গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০৮:১১ এএম
নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে ২ যুবক গুলিবিদ্ধ

নরসিংদীর শহরের চৌয়ালায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় শহরের চৌয়ালার তালতলা এলাকায় ঘটনাটি ঘটে।

গুলিবিদ্ধ দুইজন হলেন- চৌয়ালা এলাকার বিল্লাহ হোসেন (৩৮) ও ইয়াসিন মিয়া (৩৫)।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরেই চৌয়ালা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষ সক্রিয় রয়েছে। তাদের মধ্যে গোলাগুলিতে এক পক্ষের দুই সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এ ঘটনায় আহতদের স্বজনদের বক্তব্য পাওয়া যায়নি।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান বলেছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধেই বিভিন্ন অভিযোগে ১০ থেকে ১৫টি করে মামলা রয়েছে। শুক্রবার সন্ধ্যায় তারা প্রতিপক্ষের গুলিতে আহত হন। তবে কারা এর সঙ্গে জড়িত আছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...