এইচএসসিতে সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১২০৪ শিক্ষার্থী

চলতি বছর এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে পাশের হার ৫০.৯০ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১২০৪ শিক্ষার্থী। এবছর ৭১ হাজার ৮৯৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৩৬ হাজার ৫৯৭ জন পাশ করেছে। যেখানে গতবছর পাশের হার ছিল ৫১.৮৬ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছিল ১৬০২ জন।
আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১ টায় সিলেট শিক্ষাবোর্ডের হলরুমে এই ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিলেট শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন বোর্ডের সিস্টেম এনালিস্ট আতিকুর রহমান।
সারাদেশ থেকে আরও পড়ুন

