বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিকরণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়
বিজ্ঞাপন

দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পিএম
দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

শেরপুরে কাঁচাবাজারের ইজারার টাকা নিয়ে ডাকপাড়া ও সাতপাকিয়া গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোরব) সকালে সদর উপজেলার ব্যাঙের মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় কাঁচাবাজারের ইজারার টাকা আদায় ও বাজার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ওই এলাকার দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আজ সকালে দুই গ্রামের লোকজন মুখোমুখি হলে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষ লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে একে-অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষের জেরে শেরপুর-জামালপুর সড়কে যান চলাচল কয়েক ঘণ্টা বন্ধ থাকে। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতের নাম-পরিচয় জানা যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তারপরও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...