যুবদলকর্মীর বিরুদ্ধে বিচার চাইতে স্যালাইন হাতে মধ্যরাতে থানায় আরেক কর্মী

পটিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আল-আমিন জানান, গতকাল রাতে মাদক উদ্ধারের খবর পেয়ে পুলিশ কেলিশহরের পূর্ব রতনপুর মৌলভী বাজার এলাকায় যায়, তবে সেখানে কোনো মাদক পাওয়া যায়নি। তবে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে বলে তিনি জেনেছেন। মারধরের শিকার মহসিনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে মাদকের কোনো আলামত পাওয়া যায়নি বলেও জানান তিনি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, এ ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন এবং দুই পক্ষের অভিযোগ পাওয়া গেছে। মহসিনের কাছে কোনো মাদক পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

