মুন্সীগঞ্জে তিন কলেজে ১৩ শিক্ষার্থী, পাস করেনি কেউ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় মুন্সীগঞ্জের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। এসব প্রতিষ্ঠান থেকে মোট ১৩ জন পরীক্ষায় অংশ নিলেও উত্তীর্ণ হয়েছেন কেউই।
শূন্য পাসের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো সিরাজদিখান উপজেলার রাজদিয়া অভয় স্কুল অ্যান্ড কলেজ, শ্রীনগর উপজেলার হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজ এবং লৌহজং উপজেলার মেদিনীপুর মন্ডল গার্লস কলেজ।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, সিরাজদিখান উপজেলার রাজদিয়া অভয় স্কুল অ্যান্ড কলেজ থেকে ১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের কেউই পাস করতে পারেননি। শ্রীনগর উপজেলার হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন পরীক্ষায় অংশ নিয়ে অনুত্তীর্ণ হয়েছেন। অন্যদিকে, লৌহজং উপজেলার মেদিনীপুর মন্ডল গার্লস কলেজ থেকে দুজন পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করতে পারেননি।
সারাদেশ থেকে আরও পড়ুন

