বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেন
বিজ্ঞাপন

দাবি না মানলে নতুন কর্মসূচি, জামায়াত আমিরের কড়া বার্তা

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পিএম
দাবি না মানলে নতুন কর্মসূচি, জামায়াত আমিরের কড়া বার্তা

এর আগে ঢাকা থেকে ১১ দলীয় ঐক্যের বিশাল গাড়িবহর যাত্রা শুরু করে। মাওয়া হয়ে মাদারীপুর ও শরীয়তপুরের সীমান্তবর্তী নাওডোবা এলাকা অতিক্রম করে বহরটি ফরিদপুরের ভাঙার দিকে এগিয়ে যায়। পরে ভাঙ্গা গোলচত্বর অতিক্রম করে পৌরসভা এলাকায় সংক্ষিপ্ত পথসভায় অংশ নেন ডা. শফিকুর রহমান।

লংমার্চের বহর নিয়ে ডা. শফিকুর রহমান ভাঙ্গায় পৌঁছালে হাজারো নেতাকর্মী তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় নেতাকর্মীরা হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন। সকাল থেকেই নারী-পুরুষসহ শতশত নেতাকর্মী বিশ্বরোড ও পৌরসভা এলাকায় সমবেত হতে থাকেন। তারা সড়কের দুই পাশে ব্যানার ও ফেস্টুন হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে লংমার্চকে স্বাগত জানান।

লংমার্চে জোটের কেন্দ্রীয় নেতারা জামায়াত আমিরের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন। ভাঙ্গায় উপস্থিত থেকে বহরটিকে স্বাগত জানান ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদরউদ্দিন, জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সালাউদ্দিন, জামায়াত নেতা রিপন সরকার, উপজেলা জামায়াতের আমির মাওলানা সরোয়ার হোসাইন, পৌর জামায়াতের আমির ডা. মো. এনায়েত হোসেন, জামায়াত নেতা মফিজুল ইসলাম মাসুদ, মো. হাফিজুল ইসলামসহ সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

যাত্রাবিরতিকালীন সমাবেশে জামায়াত ও এর সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও বক্তব্য দেন। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের তত্ত্বাবধানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...