গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে সংঘর্ষ, পুলিশের সাউন্ড গ্রেনেড

নাওজোড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল করিম জানান, শ্রমিকদের সরিয়ে দিতে গেলে তাঁরা ইটপাটকেল ছোড়েন। এ সময় মহাসড়কে আগুন জ্বালিয়ে পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল ছোড়া হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুপুরের খাবারের বিরতির পর শ্রমিকেরা কর্মস্থলে না গিয়ে মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
আজ বিকেল ৫টা ৪০ মিনিট পর্যন্ত শ্রমিকদের আন্দোলন চলছিল।
সারাদেশ থেকে আরও পড়ুন

