বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

ব্রহ্মপুত্রের ভাঙনের ঝুঁকিতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৯:০৯ এএম
ব্রহ্মপুত্রের ভাঙনের ঝুঁকিতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক

প্রতি বছর নদীতে পানি বাড়া-কমার সময় এসব এলাকায় ভাঙন দেখা দেয়। এভাবে ভাঙন অব্যাহত থাকলে নদী একসময় মহাসড়কের ওপর আঘাত হানবে। তখন সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুই জেলার যোগাযোগব্যবস্থাও ব্যাহত হবে। তাই ঝুঁকিপূর্ণ প্রতিটি স্থানে দ্রুত নদীতীর সংরক্ষণের দাবি তাদের।

হরিপুর এলাকার স্থানীয় বাসিন্দা রিদয় মিয়া বলেন, আমরা যখন একটু ছোট আছিলাম, তখন দেখছি ব্রহ্মপুত্র নদ কমপক্ষে এক কিলো এখান থেকে দূরে আছিল। আর এহন ভাঙতে ভাঙতে একেবারে রাস্তার কাছে আইসা পড়ছে। যে কোনো সময় রাস্তাসহ ভাইঙা যাব। দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। না নিলে রাস্তাসহ চলে যাব নদে।

নান্দিনা এলাকার বাসিন্দা আজাদ বলেন, খালি শরিফপুর-নান্দিনা না, যে জায়গায় নদী চাইপা সড়কের সঙ্গে আসছে, সেই জায়গায় ক্ষতি হইব, রোডটারে ক্ষতি করব, রোডটা ভাইঙ্গা-চিইড়া যাবগা। এইজন্যে আমরা আবেদন করি, আপনারা এইডা একটু লক্ষ্য করেন। কাজ করতে হবে।

একই এলাকার বাসিন্দা রোহান বলেন, এটা জামালপুর হইতে ময়মনসিংহ, ময়মনসিংহ হইতে ভালুকা, ঢাকা পর্যন্ত মেইন রোড, হাইওয়ে রোড। ধ্বংস হইতে বেশি টাইম রাগবো না। ধ্বংস হবারই আছে, আর কিচ্ছু নাই। ভাঙতে ভাঙতে নদী চাপাইয়া দিছে, একদম ধ্বংস হয়া যাব।

জামালপুর থেকে সড়কপথে ময়মনসিংহের দূরত্ব প্রায় ৫৪ কিলোমিটার। আর নদীপথে এ দূরত্ব ১০৮ কিলোমিটার। ফলে মহাসড়কটি ক্ষতিগ্রস্ত হলে বিকল্প পথে যাতায়াত ও পণ্য পরিবহনে বাড়তি সময় ও ভোগান্তির আশঙ্কা রয়েছে। তবে হরিপুর এলাকায় নদীতীর সংরক্ষণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

এসব বিষয়ে পানি উন্নয়ন বোর্ড জামালপুরের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান এশিয়া পোস্টকে বলেন, হরিপুর অংশে ১ হাজার ৩০০ মিটার নদী তীর প্রতিরক্ষা কাজের জন্য ইতোমধ্যে একটি ফিজিবিলিটি সম্পন্ন হয়েছে। এই ফিজিবিলিটি প্রস্তাবনা মোতাবেক আমরা একটি প্রকল্প গ্রহণ করেছি। এই প্রকল্পটি অনুমোদন হলে ১ হাজার ৩০০ মিটার অংশে নদীতীর সংরক্ষণ করা সম্ভব হবে। মহাসড়কটি রক্ষা করতে বাকি ঝুঁকিপূর্ণ অংশগুলোতে দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দিকে তাকিয়ে আছে এলাকাবাসী।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...