বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

সরকারি প্রকল্পে দুর্নীতি করলে কালো তালিকাভুক্ত হবেন ঠিকাদারেরা: পানি সম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৪:০১ পিএম
সরকারি প্রকল্পে দুর্নীতি করলে কালো তালিকাভুক্ত হবেন ঠিকাদারেরা: পানি সম্পদ প্রতিমন্ত্রী

সরকারি প্রকল্পে দুর্নীতি ও অনিয়মে জড়িত ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, সরকারি প্রকল্পে কোনো ধরনের পুকুরচুরি বা দুর্নীতি মেনে নেওয়া হবে না।

রোববার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে করতোয়া নদীর তীর সংরক্ষণ ও পুনঃখননকাজ প্রকল্প এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এসময় ফরহাদ হোসেন আজাদ বলেন, অতীতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সেসব অভিযোগ তদন্তের আওতায় আনা হয়েছে। বর্তমানে সারা দেশে খাল ও নদী খনন কর্মসূচি চলছে। এসব কাজে যাতে কোনো ধরনের দুর্নীতি বা অর্থ আত্মসাতের ঘটনা না ঘটে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে।

প্রকল্পের কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে বিভিন্ন পর্যায়ে তদারকির ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি জেলায় জেলা প্রশাসকের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল, স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে পৃথক দল এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। এসব দল সরেজমিনে প্রকল্পের কাজ তদারকি করছে। প্রতি মাসে প্রকল্পের অগ্রগতির প্রতিবেদন প্রধানমন্ত্রীকে দিতে হচ্ছে।

তিনি আরও বলেন, খননকাজে জিও ব্যাগ ও ব্লক ব্যবহারের সঠিক হিসাব রাখা হচ্ছে কি না, খনন করা মাটি আবার নদী বা খালে পড়ছে কি না, এসব বিষয় আন্তঃমন্ত্রণালয় সভায় পর্যালোচনা করা হচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...