বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেন
বিজ্ঞাপন

মধুখালীতে কিশোরীর মৃত্যু: সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পরিবারের, মামলা না নেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৫:১১ পিএম
মধুখালীতে কিশোরীর মৃত্যু: সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পরিবারের, মামলা না নেওয়ার দাবি

পুলিশের ভাষ্য, ঘাটে থাকা রফিকুল মাঝি তাঁদের নদীতে ঝাঁপ দিতে দেখেন। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে মেয়েটিকে উদ্ধার করে নাকোল পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে উপপরিদর্শক মালেকের নেতৃত্বে পুলিশ মেয়েটিকে ফাঁড়িতে নিয়ে যায়। দুপুরে ফাঁড়ির বাথরুমে গিয়ে হারপিক পান করেন তিনি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওলি মিয়া বলেন, ‘এ ঘটনায় আমরা একটি তদন্ত প্রতিবেদন করেছি। তদন্তে ওই ঘাট এলাকায় ধর্ষণের শিকার হয়েছে, এমন আলামত পাওয়া যায়নি। কারণ, ঘাটের আশপাশে ঝোপঝাড় নেই এবং ফাঁকা। তা ছাড়া সেখানে মানুষের যাতায়াত এবং সার্বক্ষণিক মাঝি থাকে। তাঁরা কেউ এ ধরনের দৃশ্য দেখেনি। তবে অন্য কোথাও ধর্ষণ করেছে কি না, সেটা আমার জানা নেই।’

মো. ওলি মিয়া আরও বলেন, ‘মেয়েটিকে যখন উদ্ধার করা হয়, তখন ধর্ষণের কথা জানায়নি। এমনকি দেড় মাসেও কেউ জানায়নি। তাঁর মৃত্যুর পর একটি ভিডিও প্রকাশ করেছে পরিবার, যা রহস্যজনক। এ ছাড়া পরিবারের অভিযোগমতে, বাড়ির পাশ থেকে তুলে নেওয়া হয়। সে ক্ষেত্রে মধুখালী থানা-পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।’

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, ‘ঘটনাটি জানার পর শ্রীপুর থানায় যোগাযোগ করি এবং থানার ওসি পরিবারকে পাঠিয়ে দিতে বলে। এরপর তাঁরা শ্রীপুরে গেলে একটি অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে। পরবর্তীতে জানতে পেরেছি, মেয়েটি ধর্ষণের শিকার হয়েছিল। কিন্তু দেড় মাস আগের ঘটনাটি আমাদের কেউ জানায়নি। তবে এ বিষয়ে পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...