বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপহঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুনগাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামালরোহিঙ্গা গণহত্যা বন্ধে কতটা কার্যকর হবে আইসিজের রায়, কোন কোন বিষয় বিবেচনায়‘বাংলাদেশের জেতার কোনো সুযোগই নেই, টিকে থাকাই কঠিন’ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
বিজ্ঞাপন

মোবাইল নম্বর ছাড়াই কিউআর স্ক্যানে পাঠানো যাবে টাকা

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৭:০২ পিএম
মোবাইল নম্বর ছাড়াই কিউআর স্ক্যানে পাঠানো যাবে টাকা

বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন সংযোজন হিসেবে চালু হয়েছে বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেন সেবা। এখন থেকে একজন ব্যক্তি অন্য ব্যক্তির কিউআর কোড স্ক্যান করেই সহজে, দ্রুত ও নিরাপদে টাকা পাঠাতে পারবেন। ১ নভেম্বর থেকে এ সেবা চালু হয়েছে।

রোববার (১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য জানায়।

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া এ সেবার ফলে টাকা পাঠানোর সময় গ্রাহকের মোবাইল নম্বর বা ব্যাংক হিসাব নম্বর আলাদাভাবে টাইপ করার প্রয়োজন হবে না। শুধু গ্রাহকের বাংলা কিউআর কোড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের মাধ্যমে লেনদেন সম্পন্ন করা যাবে।

এত দিন ব্যক্তি থেকে ব্যক্তির কাছে ডিজিটাল মাধ্যমে টাকা পাঠাতে সাধারণত মোবাইল নম্বর বা হিসাব নম্বর ব্যবহার করতে হতো। নতুন এ ব্যবস্থায় কিউআর কোড স্ক্যান করেই অর্থ পাঠানো সম্ভব হবে। এতে লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...