বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

কাফনের কাপড় পরে মুক্তিযোদ্ধার আমরণ অনশন

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০২:০৭ এএম
কাফনের কাপড় পরে মুক্তিযোদ্ধার আমরণ অনশন

পটুয়াখালীর সদরে বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা, হামলার বিচার ও সরকারি ঘরের নির্মাণকাজ শেষ করার দাবিতে কাফনের কাপড় পরে আমরণ অনশন শুরু করেছেন এক বীর মুক্তিযোদ্ধা। রোববার (১ নভেম্বর) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তিনি অনশন শুরু করেন।

অনশনরত মুক্তিযোদ্ধার নাম মো. আজাহার আলী হাওলাদার (৭৬)। তিনি পটুয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পুরাতন ফেরিঘাট এলাকার বাসিন্দা।

আজাহার আলীর অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন তাকে বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা করছেন। এ জন্য তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছে। এমনকি তার বাড়িতেও হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তিনি পটুয়াখালী সদর থানায় মামলা করেছেন।

তিনি আরও বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা। দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। অথচ আজ নিজের বসতভিটায় নিরাপদে থাকতে পারছি না। দীর্ঘদিন ধরে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। সরকারি ঘর বরাদ্দ পেলেও সন্ত্রাসীদের বাধায় ঘরের কাজ শেষ করতে পারছি না। আমি আমার বসতভিটায় নিরাপদে বসবাসের নিশ্চয়তা চাই। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’

সরকারি ঘর বরাদ্দ পেলেও নানা বাধায় সেটির নির্মাণকাজ শেষ হচ্ছে না। এতে এখনও তিনি ঘরটির সুবিধা পাচ্ছেন না বলে জানান তিনি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...