বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

তাহসিফ সৌরির মৃত্যু: দীপের কথা এলোমেলো বান্ধবীকে ঘিরে রহস্য

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০২:৩২ এএম
তাহসিফ সৌরির মৃত্যু: দীপের কথা এলোমেলো বান্ধবীকে ঘিরে রহস্য

তবে জিজ্ঞাসাবাদে জেরিকা তাসনিম দিশা নামের এক তরুণীর বিষয়ে তথ্য দিয়েছেন দীপ। বলা হচ্ছে, তিনি তাহসিফের বান্ধবী। ঘটনার দিন তাহসিফের সঙ্গে উত্তরার একটি বারে ঢুকতে ও বের হতে দেখা গেছে ওই তরুণীকে। এই ঘটনার সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। এসব জানার পর গত শনিবার রাতে ঢাকার কাফরুল এলাকা থেকে দিশাকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল রোববার তাঁকে ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।

তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, তথ্যপ্রযুক্তি ব্যবহার এবং উত্তরার বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, ২৭ অক্টোবর রাতে ঘটনার আগে দিশাকে নিয়ে উত্তরার নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে গিয়েছিলেন তাহসিফ। ওই সন্ধ্যায় তাঁরা সিপি ফাইভ স্টার স্ন্যাকসেও খাবার খান। সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে একটি মোটরসাইকেলের গ্যারেজেও দিশাকে দেখা গেছে।

কর্মকর্তারা বলছেন, তাহসিফের মোবাইল ফোনের কল লিস্ট পর্যালোচনা করে দিশার সঙ্গে একাধিকবার কথা বলার তথ্য পাওয়া গেছে। এখন হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন, অন্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, হত্যার স্থান নির্ধারণ, আলামত উদ্ধার এবং দীপের বক্তব্যের সঙ্গে দিশার বক্তব্য মিলিয়ে দেখতে তাঁকে রিমান্ডে নেওয়া হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...