বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

মাদক কারবারের অভিযোগে বাড়িতে হামলা-লুটপাট, মামলার পর ফের হামলাচেষ্টা

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০২:৪০ পিএম
মাদক কারবারের অভিযোগে বাড়িতে হামলা-লুটপাট, মামলার পর ফের হামলাচেষ্টা

উজ্জ্বলার বাবা দুলাল মিয়া মোবাইল ফোনে জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তিনি সাক্ষী ছিলেন। তাঁর বাবা মাহমুদ আলী মুক্তিযুদ্ধের সময় রাজাকারদের হাতে শহীদ হন। তাঁর নিকটাত্মীয় প্রয়াত জমিলা খাতুনও বীরাঙ্গনা ছিলেন। ২০১৬ সালে পেরুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা রজনী দাস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা করেন। ওই মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

দুলাল মিয়ার অভিযোগ, মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষী হওয়ায় তাঁদের পরিবারের ওপর আগে থেকেই একটি পক্ষের ক্ষোভ ছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তাঁরা বেশি হয়রানির শিকার হচ্ছেন।

দুলাল মিয়া জানান, তাঁর মেয়ে সেলিনা আক্তার উজ্জ্বলা ও মেয়ের জামাই হেলাল মিয়া বাড়িতে থাকেন। বাড়ির সামনে তাঁদের একটি দোকান রয়েছে। হামলাকারীরা ওই দোকান ও বাড়ির মালামাল লুট করে নিয়ে গেছে।

তবে মামলার আসামি উজানগাঁও গ্রামের মৃত গনি মিয়ার ছেলে মো. জালাল মিয়া হামলার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘এলাকার ছেলেপেলে এই হামলা-আক্রমণ করেছে। তাদের অবস্থান মাদকের বিরুদ্ধে। উজ্জ্বলা সপরিবারে মদ ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তারা এলাকার পরিবেশ নষ্ট করছে। সে হিসেবে হামলা-আক্রমণ হয়েছে।’

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...