বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

শ্রমিক অসন্তোষের সুযোগে কারখানার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব, পাল্টাপাল্টি অভিযোগ

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম
শ্রমিক অসন্তোষের সুযোগে কারখানার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব, পাল্টাপাল্টি অভিযোগ

দেশের বিভিন্ন শিল্পকারখানায় চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে সাভারের আশুলিয়ায় বিদেশি যৌথ বিনিয়োগে পরিচালিত একটি রপ্তানিমুখী তৈরি পোশাকের ক্যাপ কারখানার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ দেখা দিয়েছে। কারখানাটি দখলচেষ্টার অভিযোগ তুলেছে এক পক্ষ। অন্যদিকে, ব্যবস্থাপনায় বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করেছেন ব্যবস্থাপনা পরিচালক। এ ঘটনায় দুপক্ষই আশুলিয়া থানায় অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

সোমবার (২ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার নবীনগর স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহাগ।

এর আগে, ৩১ অক্টোবর সকালে সাভারের আশুলিয়ার চারিগ্রাম মির্জানগরে অবস্থিত ‘পিক হেডওয়্যার অ্যান্ড অ্যাপারেলস বিডি লিমিটেড’ কারখানায় এ ঘটনা ঘটে। এ নিয়ে কারখানাটিতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৬ সাল থেকে কারখানাটি এককভাবে পরিচালনা করে আসছিলেন ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান খান। পরে ২০২৪ সালে হংকংভিত্তিক একটি কোম্পানির সঙ্গে যৌথ বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম চালু রাখা হয়। বর্তমানে হংকংয়ের নাগরিক ও কোম্পানিটির চেয়ারম্যান চ্যান চি ওং ড্যালেন (অ্যালেক্স), ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান খান, পরিচালক নূর মোহাম্মদ আব্দুল্লাহ এবং প্রোডাকশন ডিরেক্টর ফরিদ আহমেদ রবিনের যৌথ মালিকানায় কারখানাটি পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কারখানার কয়েকজন কর্মকর্তার অভিযোগ, আগে একক স্বাক্ষরে প্রতিষ্ঠান পরিচালনা ও অর্থ উত্তোলনের সুযোগ থাকলেও যৌথ মালিকানা ও বিদেশি বিনিয়োগের পর সেই ব্যবস্থায় পরিবর্তন আসে। এরপর থেকে শিল্পাঞ্চলের শ্রমিক অসন্তোষের পরিস্থিতিকে কাজে লাগিয়ে ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান খান ও তার অনুসারীরা কারখানাটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন।

তাদের দাবি, এর ধারাবাহিকতায় গত ৩১ অক্টোবর বিকেলে আতাউর রহমান খান বহিরাগত লোকজন নিয়ে কারখানায় গিয়ে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। এ সময় কয়েকজন কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীকে সরিয়ে দিয়ে নতুন নিরাপত্তা ইনচার্জ ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়। এ নিয়ে কারখানায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকেরা কয়েকজনকে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে যায়। এরপর থেকে কারখানা এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...