বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেন
বিজ্ঞাপন

ঠাকুরগাঁওয়ে ছয় দিনে চার মরদেহ উদ্ধার, তিনজনের মৃত্যুতে ঋণের চাপের তথ্য

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৮:১১ পিএম
ঠাকুরগাঁওয়ে ছয় দিনে চার মরদেহ উদ্ধার, তিনজনের মৃত্যুতে ঋণের চাপের তথ্য

গত শনিবার ভূল্লী থানার ছোট বালিয়া বানিয়াপাড়া এলাকা থেকে রাজ কুমার চন্দ্র বর্মন (৫৬) নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর ছেলে রতন চন্দ্র বর্মনের ভাষ্য, তাঁর বাবা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। অসুস্থতার কারণে কাজ করতে না পারায় ওষুধ কেনা ও সংসারের খরচ চালাতে হিমশিম খেতে হতো তাঁকে। অভাব ও অসুস্থতার কারণে হতাশায় ভুগছিলেন তিনি। ঘটনার দিন সকালে তাঁর স্ত্রী খাবার দিয়ে মন্দিরে যান। পরে বাড়িতে ফিরে শয়নকক্ষে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।

এ ছাড়া গতকাল রোববার ভূল্লী থানার কচুবাড়ী কাজীপাড়া এলাকা থেকে নারগীস আক্তার (৩৯) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর স্বামী মোহাম্মদ কামরুজ্জামানের ভাষ্য, নারগীস ২০১৫ সাল থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন। বিভিন্ন চিকিৎসকের কাছে তাঁর চিকিৎসা চলছিল। ২০১৬ সালেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। গতকাল সকালে বাড়িতে ফিরে শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় নারগীসকে ঝুলতে দেখেন তিনি।

চারটি ঘটনায় সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা তাঁদের আবেদনে মৃত্যুর বিষয়ে কারও বিরুদ্ধে অভিযোগ বা সন্দেহের কথা জানাননি। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পুলিশের তদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও সহকারী উপপরিদর্শক ফরিদুজ্জামান বলেন, প্রতিটি অপমৃত্যুর ঘটনায় থানায় নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে। পর্যালোচনায় দেখা গেছে, অতিরিক্ত ঋণের বোঝা, এনজিওর কিস্তি পরিশোধের চাপ ও আর্থিক হতাশা এসব মর্মান্তিক মৃত্যুর পেছনে প্রধান কারণ হিসেবে উঠে এসেছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...