বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

বরগুনায় বিএনপি নেতার সদস্য পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পিএম
বরগুনায় বিএনপি নেতার সদস্য পদ স্থগিত

বরগুনার তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মো. মোস্তাফিজুর রহমান মোস্তাকের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও জেলা নেতাদের বিরুদ্ধে অশ্লীল মন্তব্যের অভিযোগে বিএনপির দলীয় প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়েছে।

গত ২৯ অক্টোবর বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা ও সদস্য সচিব এসএম হুমায়ুন হাসান শাহীন স্বাক্ষরিত এক চিঠিতে তার প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়।

সোমবার (২ নভেম্বর) এ চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপির একাংশ, তৃণমূল নেতাকর্মী ও তার সমর্থকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, গত ১৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লার বিরুদ্ধে আওয়ামী লীগ লালন-পালনকারী অভিযোগ এনে কটূক্তিমূলক বক্তব্য দেন।

মোস্তাকের এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তালতলী উপজেলা বিএনপির দুই গ্রুপ প্রকাশ্যে বিরোধে জড়িয়ে পরে। মোস্তাকের পক্ষ নিয়ে উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিকদল ও ছাত্রদলের একাংশ এবং নজরুল ইসলাম মোল্লার পক্ষ নিয়ে তালতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল হক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাহবুবুল আলম মামুনের নেতৃত্বে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের একাংশ অবস্থান নেন।

এ ঘটনায় দলের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পরে। এ ঘটনাকে কেন্দ্র করে বরগুনা জেলা বিএনপি মোস্তাককে কারণ দর্শানোর নোটিশ দেন। পরে তদন্ত কমিটি গঠন করে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...