বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

থানায় লিখলেন এআই ভিডিও, মুখে বললেন ‘ভিডিওটি আমার ফোনে ধারণ করা’

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ এএম
থানায় লিখলেন এআই ভিডিও, মুখে বললেন ‘ভিডিওটি আমার ফোনে ধারণ করা’

সোমবার (২ নভেম্বর) দুপুরে ‘জেন-জেড ময়মনসিংহ’ নামের একটি ফেসবুক গ্রুপে তার ছবি ও ভিডিও প্রকাশ করা হয়। পোস্টে দাবি করা হয়, এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে জামায়াতের এক নেতার অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পোস্টে মো. শহীদুল্লাহ্‌র সঙ্গে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী শহিদুল্লাহ কায়সারের নির্বাচনী প্রচারণায় সম্পৃক্ততার বিষয়টিও তুলে ধরা হয়। এতে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

এ ঘটনার পর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেন মো. শহীদুল্লাহ্। অভিযোগে তিনি দাবি করেন, অজ্ঞাতপরিচয়ে কোনো ব্যক্তি তার সম্মানহানি এবং ক্ষতি করার উদ্দেশ্যে তার ও তার স্ত্রীর ছবি সংগ্রহ করে এআই প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে আপত্তিকর ছবি ও ভিডিও তৈরি করেছেন।

তবে বক্তব্য জানতে চাইলে মো. শহীদুল্লাহ্ বলেন, ভিডিওটি আমার স্ত্রীর সঙ্গে ধারণ করা। তবে কীভাবে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা আমি জানি না। শত্রুতাবশত কেউ মোবাইল ফোন থেকে ভিডিওটি ছড়িয়ে দিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছি।

এ বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রচারণা চালানো মহানগর জামায়াতের সেক্রেটারি শহিদুল্লাহ কায়সার বলেন, নির্বাচনী গণসংযোগে বিভিন্ন এলাকার মানুষ অংশ নেন। তাদের মধ্যে অন্য রাজনৈতিক দলের লোকজনও থাকেন। মো. শহীদুল্লাহ্ হয়তো কোনো একসময় এমন গণসংযোগে উপস্থিত ছিলেন। সেই সময়ের একটি ছবি ব্যবহার করে বিরোধী একটি পক্ষ তাকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাচ্ছে।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ওই নেতার ব্যক্তিগত বলে তিনি জানিয়েছেন। তার দাবি, মুঠোফোন হ্যাক করে কিংবা অন্য কোনো উপায়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ভিডিওটি ছড়িয়ে দিয়েছে। এ ঘটনায় সাইবার আইনে মামলা করার প্রস্তুতিও নিচ্ছেন তিনি।

তিনি আরও বলেন, সার্বিক বিষয় বিবেচনায় আপাতত তার রুকন পদ স্থগিত রাখা হয়েছে। বিষয়টিকে নৈতিক স্খলনজনিত ঘটনা হিসেবে বিবেচনা করেই সাংগঠনিকভাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...