বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিকরণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানা
বিজ্ঞাপন

কুমিল্লায় শ্রমিক অসন্তোষে ফেসবুকে উসকানিদাতাসহ আটক ৩৮৫: পুলিশ

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পিএম
কুমিল্লায় শ্রমিক অসন্তোষে ফেসবুকে উসকানিদাতাসহ আটক ৩৮৫: পুলিশ

এ ছাড়া কুমিল্লা মহানগরীসহ জেলার ১৮টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। বিশেষ করে কিশোর গ্যাংয়ের সদস্য ও উঠতি বয়সী বখাটেদের উৎপাত রয়েছে—এমন এলাকাগুলোতে অভিযান জোরদার করা হয়। এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটককৃতরা। ছবি: সংগৃহীত
কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটককৃতরা। ছবি: সংগৃহীত

পুলিশ জানায়, অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, ছিনতাইকারী, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাংয়ের সদস্য ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৩৮৫ জনকে আটক করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং পড়ার টেবিলে ফিরিয়ে আনতে জেলা পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। নিরাপদ কুমিল্লা গড়ে তোলা ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে। কিশোর অপরাধ দমন ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...