বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

খাদ্য গুদাম শ্রমিক নেতা গ্রেপ্তার, খুলনা-যশোর মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০২:৩০ পিএম
খাদ্য গুদাম শ্রমিক নেতা গ্রেপ্তার, খুলনা-যশোর মহাসড়ক অবরোধ

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার রাতে মানিকতলা খাদ্য গুদামের অভ্যন্তরে থাকা সাইলো থেকে ইনভয়েস ছাড়াই দুই ট্রাক গম বের করার চেষ্টা করা হয়। এ সময় সাইলো কর্তৃপক্ষ ট্রাক দুটি আটক করে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে খাদ্য গুদাম ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. আরিফ হোসেন, সাইলোর মেশিনম্যান মেহেদী হাসান এবং এলইউ শাখার ইনভয়েস প্রস্তুতকারী মোহাম্মদ কামরুজ্জামানকে আটক করে থানায় নিয়ে যায়।

মঙ্গলবার সকালে তাদের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তারা খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল ব্যাহত হয়। পরে দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেনের মধ্যস্থতায় শ্রমিকরা অবরোধ সাময়িকভাবে প্রত্যাহার করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সুদর্শন কুমার রায় বলেন, সম্প্রতি মানিকতলা খাদ্য গুদাম থেকে গম চুরির বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এ ঘটনায় তদন্ত শুরু হলে ইউনিয়ন সভাপতি আরিফ হোসেনের নাম উঠে আসে। পরে তাকে পুলিশ থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...