বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

অনিয়ম পাইনি বললে অসত্য বলা হবে, হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম
অনিয়ম পাইনি বললে অসত্য বলা হবে, হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী

মাদারীপুর সদর হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ, অপরিচ্ছন্নতা, অবকাঠামোগত সমস্যা এবং পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন মজুত থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে বলার অভিযোগ পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। এসব অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকায় ফিরে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে মাদারীপুর সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনে পাওয়া অনিয়মের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথমেই যদি বলি, আমি কোনো অনিয়ম পাইনি, তাহলে সেটা অসত্য বলা হবে। গত ১৭ বছরের শাসনামলে স্বাস্থ্য খাতসহ দেশের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক বিপর্যয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

মাদারীপুর সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল। ছবি : এশিয়া পোস্ট
মাদারীপুর সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল। ছবি : এশিয়া পোস্ট

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে অর্থ লুটপাট হয়েছে। যন্ত্রপাতি কেনা হলেও প্রয়োজনীয় জনবল নেই, আবার জনবল থাকলেও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব রয়েছে। ওষুধ সরবরাহ ও টিকার সংকটের মতো পরিস্থিতির মধ্যেই বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এসব অনিয়ম ও দুর্নীতি দূর করে স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

মাদারীপুর সদর হাসপাতালের পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, হাসপাতালের পরিবেশ অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন। বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পড়ে রয়েছে। সংস্কার ও মেরামতের প্রয়োজন থাকলেও তা করা হয়নি। এ ছাড়া রোগীরা যথাযথ সেবা পাচ্ছেন না এবং হাসপাতালে বিভিন্ন ধরনের বিধিবহির্ভূত কর্মকাণ্ড ও অনিয়ম রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...