বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

আমরা আরেকটি স্বৈরাচারের কবলে পড়েছি: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পিএম
আমরা আরেকটি স্বৈরাচারের কবলে পড়েছি: নাহিদ ইসলাম

‎জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, পাবনায় একদলীয় শাসন চলছে। সারের ডিলার নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে একটি দল এককভাবে প্রভাব বিস্তার করছে। অযোগ্য দলীয় ব্যক্তিদের সারের ডিলারশিপ দেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ডও পাচ্ছেন দলীয় নেতাকর্মীরা। আমরা আরেকটি স্বৈরাচারের কবলে পড়েছি। এই সরকারকে আমরা পাঁচবছর থাকতে দেব না।

‎

‎মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় পাবনায় এনসিপির সাংগঠনিক অঞ্চল সভা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

‎

‎এসময় নাহিদ ইসলাম বলেন, আমরা স্থানীয় নির্বাচনে শক্তিশালীভাবে অংশ নিতে চাই। জাতীয় নির্বাচনে যেভাবে ভোট কারচুপি হয়েছে, স্থানীয় নির্বাচনে তা হতে দেব না। প্রতিটি ইউনিয়নে এনসিপি সমর্থিত প্রার্থী থাকবে। স্থানীয় নির্বাচনের মাধ্যমে প্রমাণ করব, জনগণ কাদের পক্ষে রয়েছে।

‎

‎পাবনার উন্নয়ন পরিস্থিতি নিয়ে তিনি বলেন, পাবনায় ভালো অবকাঠামো নেই। এমনকি প্রধান সড়কগুলোও ভাঙাচোরা। অথচ বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ চলছে। প্রশাসনে সংস্কার করতে হবে। পুলিশকেও দলীয়করণ করা হচ্ছে।

‎

‎বিএনপির সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, বিএনপির চরিত্র জনগণ আগেই দেখেছে। আওয়ামী লীগের ১৬ বছরের দুর্নীতি ও লুটপাটের বিকল্প বিএনপি হতে পারেনি। আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির ডাকে ১৬ বছরেও মানুষ সাড়া দেয়নি। এখন বিএনপি ক্ষমতায় এসে একই ধরনের আচরণ করছে।

‎

‎তিনি আরও বলেন, কথা বলার অধিকার নেই। ফেসবুকে লেখালেখি করলে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হচ্ছে। হ্যাঁ-ভোটের সঙ্গে বিএনপি প্রতারণা করেছে, জুলাই সনদের সঙ্গেও প্রতারণা করছে। এই সরকার জাতীয় প্রতারণার সরকার।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...