বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

গুঁড়িয়ে দেওয়া হলো ঘরে ‘জেগে ওঠা’ সেই দুই কবর

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ১০:১২ পিএম
গুঁড়িয়ে দেওয়া হলো ঘরে ‘জেগে ওঠা’ সেই দুই কবর

বরিশালের আগৈলঝাড়ায় বসত ঘরে হঠাৎ ‘জেগে ওঠা’ দুটি কবরকে ঘিরে বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের। এরপর প্রশাসনের উপস্থিতিতে কবর দুটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে সজীব নিজেই কবর দুটি ভেঙে গুড়িয়ে ফেলেন।

জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল হোসেন তমাল ও আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মাদ মাসুদ খান সরেজমিনে ওই বাড়িতে গিয়ে বসত ঘরের মেঝেতে দুটি কবর দেখতে পান। এসময় তারা সজীব বেপারী ও তার মা শিউলী বেগমের সঙ্গে কথা বলেন। সজীব বেপারী প্রশাসনের কাছে কবর দুটি নিজে বানানোর কথা স্বীকার করেন। তবে কী কারণে তিনি কবর দুটি বানিয়েছিলেন তার কোনো ব্যাখ্যা দেননি।

এসময় সজিব বেপারী ভবিষ্যতে এধরনের কাজ করবে না বলে উপজেলা প্রশাসনের কাছে লিখিত মুচলেকা দিয়েছেন।

সূত্র মতে, উপজেলার বাকাল ইউনিয়নের কদমবাড়ি গ্রামের ভ্যান চালক ছালাম বেপারীর ছেলে সজীব বেপারী ছয় মাস পূর্ব থেকে কথিত ধ্যানে বসে বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে আসছিলেন। তার কাছে প্রতিদিন প্রায় অর্ধশতাধিক নারী-পুরুষ চিকিৎসা নিতে আসতো। প্রতি সোমবার রাতে রোগীর সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেত।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...