বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে ৯ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ১১:০৯ পিএম
ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে ৯ লাখ টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে ভাঙারি বিক্রির ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় দুর্বৃত্তদের মারধরে ভাঙারি ব্যবসায়ীর দোকানের ম্যানেজার ও পিকআপচালক আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে উপজেলার তেরোমাইল ব্রিজের পশ্চিম পাশের এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন ভাঙারি ব্যবসায়ী আব্দুল আলিমের চাচাতো ভাই ও দোকানের ম্যানেজার মজনু এবং পিকআপচালক সোহেল। ব্যবসায়ী আব্দুল আলিম সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বারিক মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙারি বিক্রির ৯ লাখ ১৩ হাজার টাকা নিয়ে ম্যানেজার মজনু ও চালক সোহেল বগুড়া থেকে পিকআপে করে মহাদেবপুরে ফিরছিলেন। পথে তেরোমাইল ব্রিজের কাছে পিকআপটি নষ্ট হয়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত এসে তাদের ওপর হামলা চালায়। মারধরের পর তাদের কাছে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে দুজনকে উদ্ধার করেন। তাদের দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠান।

দোকানমালিক আব্দুল আলিম বলেন, আমার দোকানের ভাঙারি বিক্রির টাকা নিয়ে ম্যানেজার ও পিকআপচালক ফিরছিলেন। পথে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালিয়ে টাকাগুলো ছিনিয়ে নেওয়া হয়েছে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...