বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

ফের উত্তাল হেমায়েতপুর: মহাসড়ক অবরোধ শ্রমিকদের, ধাওয়া-পাল্টাধাওয়া-সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ১১:১৭ এএম
ফের উত্তাল হেমায়েতপুর: মহাসড়ক অবরোধ শ্রমিকদের, ধাওয়া-পাল্টাধাওয়া-সংঘর্ষ
সাভারের হেমায়েতপুরে আবারও আন্দোলনে নেমেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা
সাভারের হেমায়েতপুরে আবারও আন্দোলনে নেমেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে শত শত পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

বিক্ষোভে অংশ নেওয়া এক শ্রমিক বলেন, ‘লাফিয়ে লাফিয়ে জিনিসপত্রের দাম বাড়ছে। কিন্তু আমাদের বেতন বাড়ছে না। ন্যায্য দাবি করলেই আমাদের ওপর চড়াও হয়।’

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে কারখানার মালিকদের সমাধানের পথ বের করতে হবে। বল প্রয়োগ করে কোনো সমস্যার সমাধান হবে না বলে তিনি মনে করেন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান নূর হেমায়েতপুরে মহাসড়ক অবরোধ ও শ্রমিক বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়ার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকায় নিউ এজ গ্রুপের দুটি এবং হা-মীম গ্রুপের একাধিক কারখানার শ্রমিকেরা সকালে কর্মস্থলে গেলেও কাজ বন্ধ রেখে বসে থাকেন। তবে সকাল ১০টা পর্যন্ত তাঁরা কারখানা থেকে বেরিয়ে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেননি বলে জানা গেছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...