বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিকরণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদির
বিজ্ঞাপন

হেমায়েতপুরের পর আশুলিয়ায় বিক্ষোভ শ্রমিকদের, ছত্রভঙ্গের চেষ্টায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০১:১৩ পিএম
হেমায়েতপুরের পর আশুলিয়ায় বিক্ষোভ শ্রমিকদের, ছত্রভঙ্গের চেষ্টায় পুলিশ

এক শ্রমিক বলেন, ‘আন্দোলন করলে আমাদেরও ক্ষতি, মালিকপক্ষেরও ক্ষতি। কিন্তু আমরা যদি ঠিকমতো খেয়ে-পরে বাঁচতে না পারি, তাহলে কী করব? এ জন্যই আন্দোলন করে দাবি আদায়ের চেষ্টা করি। অতীতে শ্রমিকদের অধিকাংশ দাবি আন্দোলনের মাধ্যমেই আদায় হয়েছে।’

শ্রমিকদের বক্তব্যের বিষয়ে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, ‘আমরা চাই না আন্দোলনের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হোক। আমার মনে হয়, মালিকপক্ষ আন্তরিকতার সঙ্গে শ্রমিকদের সঙ্গে কথা বললে আন্দোলন থেমে যাবে।’

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম দুপুর ১২টার দিকে আজকের পত্রিকাকে বলেন, শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল করছেন। তবে কোথাও কোনো সহিংস ঘটনা ঘটেনি।

সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, সর্বশেষ তথ্যানুযায়ী ১৭৩টি পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলনে অংশ নিচ্ছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...