বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

গাজীপুরে এনসিপির গায়েবানা জানাজা সাউন্ড গ্রেনেডে পণ্ড

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পিএম
গাজীপুরে এনসিপির গায়েবানা জানাজা সাউন্ড গ্রেনেডে পণ্ড

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় শ্রমিক আন্দোলনে নিহত গার্মেন্টস শ্রমিক তৌফিকের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত গায়েবানা জানাজা সাউন্ড গ্রেনেড ছুড়ে পণ্ড করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে হামলায় গুরুতর আহত হন গাইবান্ধার গোবিন্দগঞ্জের তরুণ শ্রমিক তৌফিক মিয়া (২০)। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত এই শ্রমিকের আত্মার মাগফিরাত কামনায় মঙ্গলবার দুপুরে চান্দনা চৌরাস্তায় ‘এনসিপি’ ও ‘শ্রমিক শক্তি’র উদ্যোগে পূর্বঘোষিত গায়েবানা জানাজার প্রস্তুতি চলছিল।

জানাজা শুরুর আগে এনসিপি ও শ্রমিক শক্তির কয়েকজন কেন্দ্রীয় ও স্থানীয় নেতা সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তব্যের শেষ পর্যায়ে এনসিপির কেন্দ্রীয় নেতা আলী নাসের খান বক্তব্য শেষ করে সবাইকে নিয়ে জানাজা শুরু করতে গেলে পুলিশ তাতে বাধা দেয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...