বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেন
বিজ্ঞাপন

নিখোঁজের চার দিন পর বাগানে মিলল তরুণীর ঝুলন্ত মরদেহ

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৯:১০ পিএম
নিখোঁজের চার দিন পর বাগানে মিলল তরুণীর ঝুলন্ত মরদেহ

বরিশালের মেহেন্দিগঞ্জে নিখোঁজের চার দিন পর শান্তা বেগম (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার চরএককরিয়া ইউনিয়নের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শান্তা বেগম চরএককরিয়া ইউনিয়নের তর ইলিশা গ্রামের সবুজ শিকদারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাগানের মালিক মিজান তালুকদার দুর্গন্ধ পেয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাগানের একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় শান্তার মরদেহ দেখতে পান তিনি। পরে বিষয়টি স্থানীয় লোকজন ও পরিবারকে জানানো হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। পরে মেহেন্দিগঞ্জ থানা-পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

শান্তার বাবা সবুজ শিকদার এশিয়া পোস্টকে জানান, গত রোববার বাড়ি থেকে নিখোঁজ হয় তার মেয়ে। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। বুধবার দুপুরে বাগানমালিক মিজান তালুকদারের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মেয়ের মরদেহ দেখতে পান তিনি।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে এশিয়া পোস্টকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...