বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

চুরির বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০১:৩৪ এএম
চুরির বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে তেল ও মাছ চুরির জের ধরে বিরোধের জেরে হুমায়ন কবির (৬০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। দুদিন চিকিৎসাধীন থাকার পর ঢাকার একটি ক্লিনিকে তার মৃত্যু হয়।

বুধবার (৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকার উত্তরার বাংলাদেশ ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত হুমায়ন কবির ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের চরচান্দালিয়া গ্রামের আলী আহম্মদের ছেলে। পেশায় কৃষক হলেও তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভোটার ছিলেন এবং সেখানেই বসবাস করতেন।

নিহতের ছেলে মিজানুর রহমান জানান, প্রায় ১৫-১৬ দিন আগে কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের জিন্না মাঝি বাড়ির মো. ইলিয়াছের (৫৫) ছেলে নূর আমিনের (৩০) পাম্প মেশিন ভাড়া নিয়ে একটি পুকুরে সেচ দিয়ে মাছ ধরা হয়েছিল। ওই সময় নূর আমিন তেল ও মাছ চুরি করেছেন—এমন অভিযোগে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। পরে স্থানীয় সাবেক ইউপি সদস্য জহিরুল হক বৈঠক করে বিষয়টি মীমাংসা করে দেন।

মিজানুর রহমানের অভিযোগ, গত সোমবার বিকেলে তার বাবা প্রতিবেশী আব্দুস সাত্তারের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় ইলিয়াছ ভুল বোঝাবুঝি থেকে ক্ষিপ্ত হয়ে তার দুই ছেলে নূর আমিন ও শুক্কুরকে ডেকে আনেন। এরপর তারা কয়েকজন মিলে লোহার রড, ধারালো কিরিচ ও লাঠিসোঁটা নিয়ে হুমায়ন কবিরের ওপর অতর্কিত হামলা চালান।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...