বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপহঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুনগাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামালরোহিঙ্গা গণহত্যা বন্ধে কতটা কার্যকর হবে আইসিজের রায়, কোন কোন বিষয় বিবেচনায়‘বাংলাদেশের জেতার কোনো সুযোগই নেই, টিকে থাকাই কঠিন’ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
বিজ্ঞাপন

মুলাদীতে ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৯:০৬ এএম
মুলাদীতে ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা

হাসপাতালে নেওয়ার পথে এক ব্যক্তি সিয়ামকে চিনতে পেরে তাঁর পরিবারের সদস্যদের খবর দেন। পরে তাঁর বাবা তছলিম সরদার হাসপাতালে গিয়ে ছেলের পরিচয় শনাক্ত করেন।

নিহতের চাচা (বাবার খালাতো ভাই) মো. রুহুল আমিন বলেন, সিয়াম ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন। প্রায় দুই মাস আগে তাঁর চাকরি চলে যায়। এরপর পরিবারের সদস্যরা তাঁকে বিদেশে পাঠানোর চেষ্টা করছিলেন। গতকাল দুপুরে বাড়িতে খাবার খেয়ে তিনি বাইরে যান। বিকেল ৪টার দিকে হাসপাতালে গিয়ে সিয়ামের মরদেহ দেখতে পান তিনি।

সিয়ামের বাবা তছলিম সরদার বলেন, হাজি টাওয়ার কিংবা থানা সড়ক এলাকায় তাঁদের কোনো আত্মীয়স্বজন বা পরিচিতজন নেই। ছেলে কেন সেখানে গিয়েছিলেন, সে বিষয়ে তাঁরা কিছুই জানেন না।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, হাজি টাওয়ারের প্রথম ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। ভবন ও আশপাশের সিসিটিভি ফুটেজে তাঁকে একা সিঁড়ি দিয়ে ছাদে উঠতে এবং পরে নিচে লাফিয়ে পড়তে দেখা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...