বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

বাগেরহাটে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ১১:৩০ পিএম
বাগেরহাটে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পুলিশের তথ্যমতে, ৪ নভেম্বর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে নড়াইলের লোহাগড়া এলাকা থেকে মো. হাসিব শেখ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরে একই দিন রাত সোয়া ১০টায় ঢাকার মিরপুর এলাকা থেকে মো. ইনামুল বিশ্বাস ওরফে এনা নামে আরেক জনকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে লুট হওয়া একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

হাসিবের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় ৫ নভেম্বর রাত ১২টা ১৫ মিনিটে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে ডাকাতির ঘটনায় জড়িত মূল অভিযুক্ত আব্দুর নূর তুষার ওরফে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। তার ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ৩০ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে তুষারের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত স্বর্ণালংকারের ক্রেতা আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে গলিত অবস্থায় ২ ভরি ৫ আনা স্বর্ণ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার চারজনই আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তাদের মধ্যে আব্দুর নূর তুষার ওরফে হৃদয়ের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা ও চুরিসহ বিভিন্ন অপরাধে মোট ৯টি মামলা রয়েছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাঁপাতলা গ্রামে ডাকাতির ঘটনার পর জেলা গোয়েন্দা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে অভিযান পরিচালনা করে। এ ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে লুণ্ঠিত নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে একজনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৯টি মামলা রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...