বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর নির্বাচিত কিশোরগঞ্জের শেখ রহমান

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৪:১২ এএম
যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর নির্বাচিত কিশোরগঞ্জের শেখ রহমান

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে পঞ্চমবারের মতো জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটর নির্বাচিত হয়েছেন বাংলাদেশের কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের কৃতী সন্তান শেখ মোজাহিদুর রহমান চন্দন। তিনি শেখ রহমান নামেও পরিচিত।

মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেট ডিস্ট্রিক্ট-৫ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।

যুক্তরাষ্ট্রের নির্বাচনি ফলাফলের প্রাথমিক হিসাব অনুযায়ী, শেখ রহমানের বিপক্ষে সাধারণ নির্বাচনে কোনো প্রার্থী না থাকায় তার পুনর্নির্বাচন নিশ্চিত হয়েছে। প্রাথমিক ফলাফলে তিনি ৩৫ হাজার ১০১ ভোট পেয়েছেন।

শেখ রহমান চন্দন ২০১৮ সালে প্রথমবার জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটর নির্বাচিত হন। এরপর ২০২০, ২০২২ ও ২০২৪ সালের নির্বাচনেও জয়ী হন। সর্বশেষ ২০২৬ সালের নির্বাচনে পঞ্চমবারের মতো এ পদে নির্বাচিত হলেন তিনি। ২০২৬ সালের ১৯ মে অনুষ্ঠিত ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বী রবিন ম্যাককয়কে পরাজিত করে দলের মনোনয়ন নিশ্চিত করেছিলেন তিনি।

শেখ রহমান বাংলাদেশের কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পরবর্তী সময়ে শিক্ষা, সামাজিক কর্মকাণ্ড ও রাজনীতিতে যুক্ত হয়ে নিজের অবস্থান তৈরি করেন। তিনি জর্জিয়া অঙ্গরাজ্যের প্রথম মুসলিম ও প্রথম এশীয় বংশোদ্ভূত স্টেট সিনেটর হিসেবে ইতিহাস গড়েছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...