বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

বগুড়ায় এক বছরে স্তন ক্যানসারে আক্রান্ত ৭ পুরুষ

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪০ এএম
বগুড়ায় এক বছরে স্তন ক্যানসারে আক্রান্ত ৭ পুরুষ

এ ছাড়া বগুড়ার ৬১ বছর বয়সি সঞ্জীব কর্মকারও স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। দীর্ঘদিন রোগটি শনাক্ত না হওয়ায় তার ক্যানসার তৃতীয় পর্যায়ে পৌঁছানোর পর ধরা পড়ে।

ক্যানসার বিশেষজ্ঞদের মতে, পুরুষদের স্তনে গ্রন্থিযুক্ত টিস্যু কম থাকলেও তাদের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি একেবারে নেই, এমন নয়। বয়স বৃদ্ধি, বংশগত প্রবণতা, হরমোনের ভারসাম্যহীনতা এবং কিছু শারীরিক অবস্থা এ রোগের ঝুঁকি বাড়াতে পারে। বিশেষ করে ৬০ বছরের বেশি বয়সি পুরুষদের এ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

বগুড়ার ক্যানসার বিশেষজ্ঞ ডা. তৌছিফুর রহমান বলেন, পুরুষদের স্তন ক্যানসারের পেছনে বংশগত কারণ ও হরমোনের পরিবর্তন ভূমিকা রাখতে পারে। বিআরসিএ-১ ও বিআরসিএ-২ জিনের অস্বাভাবিকতা, স্থূলতা, যকৃতের দীর্ঘমেয়াদি রোগ এবং বুকে রেডিয়েশনের সংস্পর্শে আসার ইতিহাসও এ রোগের ঝুঁকি বাড়াতে পারে।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. মোবাশ্বের উর রহমান বলেন, পুরুষদের মধ্যে স্তন ক্যানসারের হার কম হলেও এ রোগে আক্রান্ত হওয়ার ঘটনা রয়েছে। স্তনে কোনো ধরনের পরিবর্তন দেখা দিলে তা অবহেলা করা ঠিক নয়। অনেক রোগী সংকোচের কারণে চিকিৎসকের কাছে যেতে দেরি করেন। ফলে রোগ শনাক্ত হতেও সময় লাগে।

তিনি আরও বলেন, স্তন বা বগলের নিচে শক্ত গুটি, স্তনের চামড়ায় অস্বাভাবিক পরিবর্তন, বোঁটা থেকে রক্ত বা অন্য কোনো তরল বের হওয়া কিংবা বোঁটা ভেতরের দিকে ঢুকে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এসব লক্ষণ দেখা দিলেই যে ক্যানসার হয়েছে, তা নয়। তবে পরীক্ষা ছাড়া বিষয়টি নিশ্চিত হওয়া সম্ভব নয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...