স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

যশোর সদর উপজেলার শানতলায় শাহানারা খাতুন (২৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আতিয়ার রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে শানতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহানারা খাতুন ওই এলাকার আতিয়ার রহমানের স্ত্রী।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, আতিয়ার রহমান মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য জীবনে কলহ চলে আসছিল। মাদক সেবন ও পারিবারিক বিরোধের জেরে আজ ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আতিয়ার রহমান স্ত্রী শাহানারাকে মারধর করেন। এতে তার মৃত্যু হয় বলে অভিযোগ করেছেন স্বজনরা।
সারাদেশ থেকে আরও পড়ুন

