‘খাজা ক্রিকেটের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক, অস্ট্রেলিয়ার মান-সম্মান নষ্ট করেছে’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আট বছর আগের সেই বল টেম্পারিংয়ের ঘটনায় খাজা শুধু সতীর্থদেরই দায়ী করেননি। অস্ট্রেলিয়ার সাবেক বাঁহাতি ব্যাটারের কাঠগড়ায় দলের সাপোর্টিং স্টাফরাও। খাজা তাঁর আত্মজীবনীতে দাবি করেছেন, ক্রিকেটাররা সবাই তো জানতেনই। এমনকি দলের সাপোর্ট স্টাফরাও ওয়াকিবহাল ছিলেন বলে দাবি করেছেন তিনি। ডি ভিলিয়ার্সের চোখে খাজা ‘সবচেয়ে বড় বিশ্বাসঘাতক’।
২০১৮ বল টেম্পারিংয়ের ঘটনায় তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথের পাশাপাশি ডেভিড ওয়ার্নার, ক্যামেরন ব্যানক্রফটও শাস্তি পেয়েছিলেন। যে ঘটনা আট বছর আগে ঘটেছিল, সেটা নতুন করে প্রকাশ্যে আনায় খেপেছেন ডি ভিলিয়ার্স। পার্থভিত্তিক রেডিও স্টেশন স্পোর্ট এফএম ৯১.৩-এর এক অনুষ্ঠানে সাবেক প্রোটিয়া পেসার বলেন, ‘ক্রিকেট দেখছি গত ৪০-৫০ বছর ধরে। আমার দেখা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক খাজা। সরাসরিই বলছি এটা।’
খেলাধুলা থেকে আরও পড়ুন

