নেপালকে ২৬ রানে অলআউট করে লজ্জায় ফেলল ভারত

দোহায় আজ ৩৩৩ রানের লক্ষ্যে নেমে শুরুতে নেপালের স্কোরলাইন হয়ে যায় ফুটবলের মতো। ১-৪ স্কোরলাইন থেকে বুঝতে হয়তো অনেকেরই কষ্ট হচ্ছিল কোনটা রান আর কোনটা উইকেট। আসলে ১ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল নেপাল। হয়তো তারা ওমানের পরিসংখ্যানের ব্যাপারে তেমন কিছু জানত না। তবে অন্তত ৫০ রানের গণ্ডি পেরোনোর কথা ভাবছিল। সেটাও আর সম্ভব হয়নি। ভারতের আগুনে বোলিংয়ে ২৬ রানেই শেষ নেপালের গল্প। এমনকি তাদের কোনো ব্যাটারই দুই অঙ্ক পেরোতে পারেননি। সর্বোচ্চ ৬ রান করেছেন দুই ক্রিকেটার রশিদ খান ও পবন সরাফ।
খেলাধুলা থেকে আরও পড়ুন

