শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
শেয়ারবাজারে অভিষেকেই ১.৭৬ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছুঁল অ্যানথ্রপিকবিয়ের প্রথম রাতে স্বামী-স্ত্রীর করণীয় ও সুন্নত আমলআজকের রাশিফল: মুখ ফসকালেই বাধবে কেলেঙ্কারি, আসছে বিদেশ গমনের সুখবরশ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ, ভিডিওতে তিন যুবকপাথরঘাটায় রাত জেগে পাহারায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাশিশুর অ্যাজমা থাকলে শীতে ঘরের পরিচ্ছন্নতা বজায় রাখবেন যেভাবেপঞ্চগড় ডিসি কার্যালয় চত্বরে উদ্ধার বোমাটি ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয়, মিলল ৮ দফার স্মারকলিপিশিশুর প্রতি দয়া ও স্নেহের ব্যাপারে ইসলামের শিক্ষাআন্ডারওয়ার্ল্ডের গল্পের সিনেমায় চঞ্চল-শুভ-তমা-মাহিভ্যারাইটির সর্বকালের সেরা ১০০ তারকার তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে জায়গা পেলেন শাহরুখ খান
বিজ্ঞাপন

তানজিন তিশা-সামিয়া অথৈর সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পিএম
তানজিন তিশা-সামিয়া অথৈর সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ

শুটিং সেটে মারধরের অভিযোগ ও দুই অভিনেত্রীর মধ্যে বিরোধের ঘটনায় কঠোর সিদ্ধান্ত নিয়েছে অভিনয়শিল্পী সংঘ, বাংলাদেশ। অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে সংগঠনটি। একাধিকবার সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও তা সফল না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংগঠন সূত্রমতে, গত ৪ অক্টোবর দুই অভিনেত্রীর কাছে সদস্যপদ স্থগিতের বিষয়ে চিঠি পাঠানো হয়। এর আগে গত ৭ জুলাই তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে দুজনের কেউই সেই নোটিশের জবাব দেননি। অভিনয়শিল্পী সংঘের সালিস কমিটির বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরে কমিটির সুপারিশের ভিত্তিতে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সভায় তাদের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মিঠু এই চিঠিতে স্বাক্ষর করেন।

রাশেদ মামুন অপু জানান, দুই অভিনেত্রীর বিরোধ মেটাতে একাধিকবার বৈঠক করা হয়েছিল। সালিস বৈঠকে তাদের ক্ষমা চেয়ে বিবৃতি ও ভিডিওবার্তা দেওয়ার সিদ্ধান্তও হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়নি।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...