শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
শেয়ারবাজারে অভিষেকেই ১.৭৬ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছুঁল অ্যানথ্রপিকবিয়ের প্রথম রাতে স্বামী-স্ত্রীর করণীয় ও সুন্নত আমলআজকের রাশিফল: মুখ ফসকালেই বাধবে কেলেঙ্কারি, আসছে বিদেশ গমনের সুখবরশ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ, ভিডিওতে তিন যুবকপাথরঘাটায় রাত জেগে পাহারায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাশিশুর অ্যাজমা থাকলে শীতে ঘরের পরিচ্ছন্নতা বজায় রাখবেন যেভাবেপঞ্চগড় ডিসি কার্যালয় চত্বরে উদ্ধার বোমাটি ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয়, মিলল ৮ দফার স্মারকলিপিশিশুর প্রতি দয়া ও স্নেহের ব্যাপারে ইসলামের শিক্ষাআন্ডারওয়ার্ল্ডের গল্পের সিনেমায় চঞ্চল-শুভ-তমা-মাহিভ্যারাইটির সর্বকালের সেরা ১০০ তারকার তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে জায়গা পেলেন শাহরুখ খান
বিজ্ঞাপন

শিশুর অ্যাজমা থাকলে শীতে ঘরের পরিচ্ছন্নতা বজায় রাখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক২০ নভেম্বর ২০২৬, ০৯:১০ এএম
শিশুর অ্যাজমা থাকলে শীতে ঘরের পরিচ্ছন্নতা বজায় রাখবেন যেভাবে

পোকামাকড় ও পোষা প্রাণীর লোম এড়াতে হবে

ঘরের তেলাপোকা বা ইঁদুরের মলমূত্র এবং পোষা প্রাণীর খুশকি ও লোম অ্যাজমার তীব্রতা বাড়িয়ে দেয়। ঘরের যেখানে-সেখানে খাবার না খেয়ে নির্দিষ্ট ডাইনিং টেবিলে খাওয়ার অভ্যাস করতে হবে। সব খাবার মুখবন্ধ পাত্রে রাখতে হবে। রান্নাঘরের ময়লার ঝুড়িও হতে হবে ঢাকনাযুক্ত এবং প্রতিদিন এটি পরিষ্কার করতে হবে। বাড়িতে বিড়াল বা কুকুর থাকলে সেগুলোকে কোনোভাবেই শিশুর শোয়ার ঘরে বা বিছানায় উঠতে দেওয়া যাবে না। পোষা প্রাণীকে নিয়মিত গোসল করাতে হবে।

ব্লিচিং পাউডার, অ্যামোনিয়া বা তীব্র গন্ধযুক্ত ফ্লোর ক্লিনার ব্যবহার এড়িয়ে চলতে হবে। ছবি: পেক্সেলস
ব্লিচিং পাউডার, অ্যামোনিয়া বা তীব্র গন্ধযুক্ত ফ্লোর ক্লিনার ব্যবহার এড়িয়ে চলতে হবে। ছবি: পেক্সেলস

যতটা সম্ভব বাড়ি ধূমপানমুক্ত রাখা চাই

ঘরের পরিচ্ছন্নতার গুরুত্বপূর্ণ অংশ হলো বাতাস বিশুদ্ধ রাখা। বাড়ির কোনো সদস্য বা অতিথিকে ঘরের ভেতরে এমনকি বারান্দায় দাঁড়িয়েও ধূমপান করতে দেওয়া যাবে না। ধূমপায়ীর পোশাক এবং চুলে লেগে থাকা তামাকের সূক্ষ্ম কণাও শিশুর শ্বাসকষ্টের কারণ হতে পারে। শিশুর অ্যাজমা নিয়ন্ত্রণে রাখা কোনো একদিনের কাজ নয়, বরং এটি প্রতিদিনের জীবনযাপনের অংশ। ঘরের পরিবেশ পরিচ্ছন্ন ও অ্যালার্জেনমুক্ত রাখতে পারলে শিশুর ওষুধের ওপর নির্ভরতা যেমন কমবে, তেমনি সে সুস্থও থাকবে।

সূত্র: কিডস হেলথ ও অন্যান্য

লাইফস্টাইল থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...