শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
শেয়ারবাজারে অভিষেকেই ১.৭৬ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছুঁল অ্যানথ্রপিকবিয়ের প্রথম রাতে স্বামী-স্ত্রীর করণীয় ও সুন্নত আমলআজকের রাশিফল: মুখ ফসকালেই বাধবে কেলেঙ্কারি, আসছে বিদেশ গমনের সুখবরশ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ, ভিডিওতে তিন যুবকপাথরঘাটায় রাত জেগে পাহারায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাশিশুর অ্যাজমা থাকলে শীতে ঘরের পরিচ্ছন্নতা বজায় রাখবেন যেভাবেপঞ্চগড় ডিসি কার্যালয় চত্বরে উদ্ধার বোমাটি ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয়, মিলল ৮ দফার স্মারকলিপিশিশুর প্রতি দয়া ও স্নেহের ব্যাপারে ইসলামের শিক্ষাআন্ডারওয়ার্ল্ডের গল্পের সিনেমায় চঞ্চল-শুভ-তমা-মাহিভ্যারাইটির সর্বকালের সেরা ১০০ তারকার তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে জায়গা পেলেন শাহরুখ খান
বিজ্ঞাপন

শিশুর প্রতি দয়া ও স্নেহের ব্যাপারে ইসলামের শিক্ষা

নিজস্ব প্রতিবেদক২০ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ এএম
শিশুর প্রতি দয়া ও স্নেহের ব্যাপারে ইসলামের শিক্ষা

এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে একটি শিশুর ছোটখাটো আনন্দ-বেদনা বা আগ্রহকেও হেলাফেলা করা উচিত নয়। তাদের অনুভূতিকে তুচ্ছ মনে করা বড় ভুল। শিশুর সঙ্গে আন্তরিকভাবে কথা বলা, তার মনের কথা শোনা এবং মন খারাপের কারণ বোঝার চেষ্টা করাও অভিভাবক ও বড়দের অন্যতম প্রধান দায়িত্ব।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘নিশ্চয়ই আল্লাহ ন্যায়বিচার, সদাচরণ ও আত্মীয়স্বজনকে দানের নির্দেশ দেন।’ (সুরা নাহল: ৯০)। নিঃসন্দেহে শিশুদের প্রতি সদাচরণ ও ভালোবাসা প্রদর্শন এই আয়াতের ব্যাপক শিক্ষারই অংশ।

বর্তমান সময়ে পরিবারে সন্তানদের সঙ্গে মানসম্মত সময় কাটানো, তাদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং তাদের ভুলগুলো রাগের পরিবর্তে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চর্চা বাড়ানো অত্যন্ত জরুরি। শাসনের নামে মানসিক বা শারীরিক অপমান কিংবা অকারণে কঠোরতা শিশুর কোমল মনে দীর্ঘমেয়াদি ভীতি ও হীনম্মন্যতা তৈরি করতে পারে। তাই মা-বাবা, শিক্ষকসহ সব অভিভাবকের উচিত রাসুলুল্লাহ (সা.)-এর সুমহান কোমল আচরণের আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করা।

শিশুদের প্রতি ভালোবাসা প্রকাশ করা প্রকৃত সুন্দর চরিত্রের পরিচায়ক। রাসুলুল্লাহ (সা.)-এর জীবন থেকে শিক্ষা নিয়ে প্রতিটি শিশুর জন্য একটি স্নেহপূর্ণ, নিরাপদ, আনন্দময় ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।

ধর্ম থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...