বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগনতুন বছরে ভ্রমণের ৭ ট্রেন্ডরাহুল গান্ধী ভারতের মীরজাফর: বিজেপিপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশলক্ষ্মীপুরের রায়পুর থানায় ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের দুই কর্মী আটকঅস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

ধানমন্ডি-৩২-এ চিরকুটের ওপর রাখা ছিল দুটি ককটেল

নিজস্ব প্রতিবেদক১০ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পিএম
ধানমন্ডি-৩২-এ চিরকুটের ওপর রাখা ছিল দুটি ককটেল

রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরের সামনে থেকে অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। ককটেল দুটি ‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১’ ও ‘জয় বাংলা, জয় মুজিববাদ’ লেখা চিরকুটের ওপর রাখা ছিল। তবে কারা এগুলো সেখানে রেখে গেছে, তা জানাতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ধানমন্ডি-৩২ নম্বরের পাশ ককটেল দুটি পাওয়া যায়।

টহলরত পুলিশ সদস্যরা জানান, দায়িত্ব পালনের সময় চিরকুটের ওপর রাখা অবিস্ফোরিত ককটেল দুটি তাদের নজরে আসে। পরে সেগুলো ঘিরে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।

ধানমন্ডি থানার সাব ইন্সপেক্টর (এসআই) আব্দুল গফুর এশিয়া পোস্টকে বলেন, ককটেল দুটি অবিস্ফোরিত থাকায় নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকায় কাউকে যেতে দেওয়া হচ্ছে না। ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ইউনিটের সদস্যরা পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...