বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
হঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুনগাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামালরোহিঙ্গা গণহত্যা বন্ধে কতটা কার্যকর হবে আইসিজের রায়, কোন কোন বিষয় বিবেচনায়‘বাংলাদেশের জেতার কোনো সুযোগই নেই, টিকে থাকাই কঠিন’ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাবনলতা আর রানী ভবানীর নাটোরে এক দিন
বিজ্ঞাপন

জাফর পানাহির কারাদণ্ড ঠেকাতে কান উৎসব কর্তৃপক্ষের আহ্বান

নিজস্ব প্রতিবেদক১৯ নভেম্বর ২০২৬, ১০:০৫ এএম
জাফর পানাহির কারাদণ্ড ঠেকাতে কান উৎসব কর্তৃপক্ষের আহ্বান

তীব্র প্রতিবাদে সোচ্চার কান কর্তৃপক্ষ

কান উৎসব কর্তৃপক্ষ আনুষ্ঠানিক এক বিবৃতিতে পানাহির ওপর হওয়া এই আইনি হয়রানির কড়া সমালোচনা করেছে। তারা জানিয়েছে, জাফর পানাহির বিচারিক হয়রানির তীব্র নিন্দা জানাচ্ছে কান চলচ্চিত্র উৎসব। পাশাপাশি তাঁর ভ্রমণ, স্বাধীনভাবে নির্মাণ ও মতপ্রকাশের পথে বাধা হয়ে দাঁড়ানো সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাচ্ছে।

সারা বিশ্বের শিল্পী, উৎসব ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মতো আন্তর্জাতিক সম্প্রদায়কে এক হয়ে পানাহির কারাবাস ঠেকাতে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে তারা। কান উৎসব কর্তৃপক্ষের মতে, পানাহির স্বাধীনতা শুধু একজন নির্মাতার বিষয় নয়; এটি বিশ্বের সব শিল্পীর স্বাধীনভাবে চিন্তা করা ও ভয়হীন মতপ্রকাশের অধিকারের সঙ্গে যুক্ত। বিবৃতিতে আরও বলা হয়, ইরান বা বিশ্বের কোথাও কোনো শিল্পীকে তাঁর কাজ বা মতপ্রকাশের জন্য বন্দী করা উচিত নয়।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...