বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
‘দেওয়ান গাজীর কিসসা’র নতুন মঞ্চায়ন নিয়ে দুই নাট্যদলের দ্বন্দ্বনানিকে ফোনে না পেয়ে নিরাপত্তাকর্মীকে ফোন, ফ্ল্যাটে মিলল হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহচাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগপিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটছাত্রলীগের নেতা-কর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেরোবি ছাত্রদলেরমিত্রদের অন্ধকারে রেখে নেতানিয়াহুর সঙ্গে ম্যারাথন বৈঠক বেনেতের, ফের সরকার গঠনের পথে বিবি!কর্মস্থলের দায়িত্বে ফাঁকি দিয়ে বেতন নেওয়া কি জায়েজশীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রিঅভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে মধ্যরাতে হেফাজতে নিল ডিবিসাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
বিজ্ঞাপন

‘দেওয়ান গাজীর কিসসা’র নতুন মঞ্চায়ন নিয়ে দুই নাট্যদলের দ্বন্দ্ব

নিজস্ব প্রতিবেদক১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ এএম
‘দেওয়ান গাজীর কিসসা’র নতুন মঞ্চায়ন নিয়ে দুই নাট্যদলের দ্বন্দ্ব

নাটকের প্রদর্শনী বন্ধের জন্য মহিলা সমিতি, নাগরিক নাট্য সম্প্রদায়ের সারা যাকের ও ফারুক আহমেদকে দায়ী করছেন নূনা আফরোজ। আজ মহিলা সমিতিতে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন বলে জানিয়েছেন তিনি।

নূনা আফরোজের এমন অভিযোগের পর ফেসবুক পেজে বিবৃতি দিয়েছে নাগরিক নাট্য সম্প্রদায়। সেই বিবৃতিতে দলটি লিখেছে, ‘নাগরিক নাট্য সম্প্রদায়ের বহুল প্রশংসিত ও সর্বাধিক মঞ্চায়িত নাটক দেওয়ান গাজীর কিসসা। এই নাটকের সঙ্গে নাগরিকের দীর্ঘ ইতিহাস ও সুনাম জড়িয়ে আছে, বছরের পর বছর অনেক কষ্ট, শ্রম আর ঘাম ঝরিয়ে এই সুনাম অর্জন করতে হয়েছে নাগরিক পরিবারকে। যখন নাগরিক নাট্য সম্প্রদায় অবগত হয় দেওয়ান গাজীর কিসসা প্রাঙ্গণেমোর মঞ্চে আনছে, এবং নাগরিকের পূর্বানুমতি ছাড়াই মঞ্চে আনতে যাচ্ছে, তখন নাগরিক নাট্য সম্প্রদায় ও লেখকের অনুমতি ছাড়া নাটকটি মঞ্চায়ন না করতে প্রাঙ্গণেমোরকে লিখিত অনুরোধ জানানো হয় এবং এ ব্যাপারে মহিলা সমিতিকেও অবহিত করা হয়। এরপর প্রাঙ্গণেমোরের আবেদনের পরিপ্রেক্ষিতে লিখিতভাবে নাটকটি মঞ্চায়নের অনুমতি প্রদান করা হয় এবং অনুমতিপত্র সংযোজন করে প্রাঙ্গণেমোর ও মহিলা সমিতিকে যথারীতি অবহিত করা হয় নাটকটি মঞ্চস্থ করতে সহায়তা করার জন্য। নাটক বন্ধ করার প্রসঙ্গে নাগরিক নাট্য সম্প্রদায়কে অভিযুক্ত করার কোনো রকম যুক্তি নেই। নাগরিক নাট্য সম্প্রদায় সব সময় সুস্থ সংস্কৃতিচর্চার পক্ষে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে।’

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...