‘রামায়ণ’ প্রদর্শনের সময় প্রেক্ষাগৃহে আমিষ খাবার রাখবে না সিনেমা কর্তৃপক্ষ

পৌরাণিক চলচ্চিত্রকে ঘিরে দর্শকদের ধর্মীয় আবেগ ও ভক্তির প্রতি সম্মান জানিয়ে পশ্চিমবঙ্গে ‘রামায়ণ: পার্ট ১’ চলাকালীন প্রেক্ষাগৃহের ভেতরে কেবল নিরামিষ খাবার পরিবেশনের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব ভারতের অন্যতম বৃহৎ মাল্টিপ্লেক্স চেইন ‘এসভিএফ সিনেমাস’।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, দর্শকদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই বিধিনিষেধ কেবল ‘রামায়ণ’ চলচ্চিত্রের প্রদর্শনীর সময় এবং শুধু প্রেক্ষাগৃহের (অডিটোরিয়াম) ভেতরের জন্যই প্রযোজ্য হবে।
এসভিএফ সিনেমাসের একজন মুখপাত্র বলেন, ‘কিছু চলচ্চিত্র কেবল সিনেমার চেয়েও বেশি কিছু। যখন “রামায়ণ” চলাকালীন পর্দায় হনুমান চালিসা বাজে, তখন প্রেক্ষাগৃহটি প্রায় একটি মন্দিরের মতো অনুভূতি দেয়, এবং আমরাও তা অনুভব করি।’
বিনোদন থেকে আরও পড়ুন

