লঘুচাপের সম্ভাবনা, বৃষ্টি নিয়ে নতুন বার্তা

দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হচ্ছে। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে ৩৩ ডিগ্রিতে বিরাজ করছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এ অবস্থায় শুক্রবারের মধ্যেই বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যা ঘনীভূত হতে পারে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পাশাপাশি এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় শুক্রবারের (১৩ নভেম্বর) কাছাকাছি সময়ে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এটি ঘনীভূত হতে পারে।
বিনোদন থেকে আরও পড়ুন

