মিস ইউনিভার্সে হাজির পাকিস্তানের মিসবাহ, দিলেন বিশেষ বার্তা

পোশাকটিতে গোলাপি করসেট টপের সঙ্গে গোলাপি ও সবুজ রঙের মিশ্রণে তৈরি প্যান্ট পরেছিলেন মিসবাহ। টপে ছিল সূক্ষ্ম কারুকাজ, যা একই রঙের কেপেও ছড়িয়ে ছিল। ছবির একটিতে বাতাসে কেপ উড়তে দেখা যায়, যা তাকে অনেকটা গোলাপি লিলি ফুলের মতো দেখাচ্ছিল।
পোস্টের শেষাংশে মিসবাহ লেখেন, ‘আমরা সবাই সুন্দর ফুল। প্রত্যেকে নিজের সময়ে প্রস্ফুটিত হই। প্রস্ফুটিত হতে থাকুন, বিশ্বাস রাখুন আপনার সময়ও আসবে। চলুন, সবাই মিলে একটি সুন্দর বাগান হয়ে উঠি।’
মিস ইউনিভার্স ২০২৬-এ অংশ নিতে গত সপ্তাহে পুয়ের্তো রিকোর উদ্দেশে রওনা হন মিসবাহ আরশাদ। যাত্রার আগে ইনস্টাগ্রামে নিজের স্বপ্নপূরণের অনুভূতি প্রকাশ করেন তিনি।
মিসবাহ লিখেছিলেন, জীবনের বহুদিনের স্বপ্ন পূরণের যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি। আগামী দিনগুলোতে নিজেকে কৃতজ্ঞ রাখতে চান। কারণ, যে জায়গায় থাকার স্বপ্ন দেখেছেন, সেখানে পৌঁছাতে পেরে তিনি আনন্দিত।
তিনি আরও লিখেছিলেন, ‘আগামী কয়েক দিন আমি শুধু মিসবাহ থাকব না, আমাকে ডাকা হবে পাকিস্তান নামে।’
নিজের গ্রামের শেকড়ের কথা তুলে ধরে মিসবাহ জানান, সেই পরিবেশই একজন নারী হিসেবে তাকে গড়ে তুলেছে। বিভিন্ন সংস্কৃতির মধ্যে সেতুবন্ধ তৈরির কাজ করতে পেরে তিনি গর্বিত। এবার পাকিস্তান ও পুয়ের্তো রিকোর মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধ গড়তে চান।
মিস ইউনিভার্স ২০২৬-এর চূড়ান্ত প্রতিযোগিতা আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর সান হুয়ানে হোসে মিগুয়েল আগ্রেলট কলোসিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

