মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ

দ্য লর্ড অব দ্য রিংস: দ্য রিংস অব পাওয়ার সিজন ৩ (ইংরেজি সিরিজ)
মুক্তি: প্রাইম ভিডিও (১১ নভেম্বর)
অভিনয়: মরফিড ক্লার্ক, চার্লি ভিকার্স, জেমি ক্যাম্পবেল
গল্পসংক্ষেপ: মিডল-আর্থে চলছে ভয়াবহ সংঘাত। ডার্ক লর্ড সৌরন বিশ্বজুড়ে আধিপত্য বিস্তারের জন্য ওয়ান রিং তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ডোয়ার্ফরা পড়েছে ঘোর বিপদে। এই অবস্থায় সৌরনকে রুখতে মানুষ, এলফ ও জাদুকরেরা একজোট হয়।
দ্য চুজেন সিজন ৬ (ঐতিহাসিক সিরিজ)
মুক্তি: প্রাইম ভিডিও (১৫ নভেম্বর)
অভিনয়: জোনাথন রুমি, শাহার আইজ্যাক, এলিজাবেথ তাবিশ
গল্পসংক্ষেপ: ষষ্ঠ সিজনটি সাজানো হয়েছে যিশু খ্রিষ্টের জীবনের শেষ ২৪ ঘণ্টার ঘটনাপ্রবাহ নিয়ে। গল্পের শুরুটা হয় জুডাসের বিশ্বাসঘাতকতা দিয়ে এবং চূড়ান্ত পরিণতি ঘটে যিশুকে ক্রুশবিদ্ধ করার মধ্য দিয়ে।
বিনোদন থেকে আরও পড়ুন

